• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নরুন্দিতে দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ,৷

জাহাঙ্গীর আলম , জামালপুর জেলা প্রতিনিধি / ১২৪ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

জাহাঙ্গীর আলম , জামালপুর জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারের বিনামূল্যে খাদ্য সহায়তা কর্মসূচি ভিজিএফের আওতায় ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে নরুন্দিতে ।

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ কর্মসূচির উদ্বোধন করেন( জামালপুর সদর- ৫) এমপি মহোদয় প্রতিনিধি জনাব জিল্লুর রহমান তরফদার । তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাতে কোনো গরিব ও অসহায় মানুষ খাদ্য সংকটে না থাকে, সে লক্ষ্যেই সরকারের এই মানবিক উদ্যোগ। সরকারের পক্ষ থেকে সারা দেশে ভিজিএফ কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে এই ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকতা টেক অফিসার মাজেদুর রহমান । তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা অনুযায়ী এই চাল বিতরণ করা হচ্ছে এবং ঈদের আগেই সব উপকারভোগীর হাতে সহায়তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপ্রতি এমদাদুল হক সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন সাংগঠিক সম্পাদক তারামিয়া সহ বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ।

চাল বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী অনেকেই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ঈদের আগে এই সহায়তা তাদের পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।

জানা গেছে, স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি বিতরণ করা হয়৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category