• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

নওগাঁ জেলার অপরাধ দমনে তাৎক্ষণিক তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন এসপি তারিকুল ইসলাম

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ২৫০ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম রানীনগর থানার আবাদপুকুর বাজারে স্থানীয় জনগণের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ডাকাতি ও দস্যতা প্রতিরোধ এবং যেকোনো ধরনের হুমকি, অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।

মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একক দায়িত্ব নয়; জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে যে কোনো তথ্য দ্রুত পুলিশকে জানাতে তিনি সকলকে অনুরোধ জানান। তিনি আশ্বাস দিয়ে বলেন, নওগাঁ জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্বের সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে গুজব প্রতিরোধ, সহিংসতা পরিহার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো অপচেষ্টা রোধে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

উক্ত মতবিনিময় সভায় নওগাঁ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে জনসাধারণের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন পুলিশ সুপার এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category