• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ দোগাছী গ্রামে টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

নওগাঁয় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অবস্থান, অনশনের হুমকি

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন দুই সন্তানের জননী এক নারী। দাবি পূরণ না হলে তিনি আত্মহত্যার হুমকি দিয়েছেন বলে জানা গেছে।
রোববার (৩১ মে) রাত থেকে উপজেলার চকমথুর গ্রামে প্রেমিক ইউসুফ আলী (৫৫)-এর বাড়িতে অবস্থান করছেন ওই নারী। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউসুফ আলী আত্মগোপনে রয়েছেন। তিনি ওই গ্রামের মো. দিলবর হাজীর ছেলে।
ভুক্তভোগী নারী আকলিমা পারভীন (৩৮) একই গ্রামের মো. আফাজ আলীর মেয়ে। তিনি দুই সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী দিনমজুরের কাজ করেন। কয়েক বছর আগে ইউসুফ আলীর সঙ্গে তার পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কের অভিযোগও রয়েছে। ওই সম্পর্ক বিয়ের আশ্বাস পর্যন্ত গড়ায় বলে দাবি করেন ভুক্তভোগী নারী। বর্তমানে তিনি প্রায় এক মাসের অন্তঃসত্ত্বা বলেও জানান।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে গৃহবধূর স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। কোনো উপায় না পেয়ে তিনি ইউসুফ আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন।
ভুক্তভোগীর অভিযোগ, রোববার রাত ৮টার দিকে তিনি ইউসুফ আলীর বাড়িতে প্রবেশের চেষ্টা করলে তার প্রথম স্ত্রী বিষয়টি টের পান। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ওই নারীকে মারধরের অভিযোগও উঠেছে। পরে সুযোগ নিয়ে ইউসুফ আলী সেখান থেকে পালিয়ে যান।
ভুক্তভোগী নারী আরও বলেন, ইউসুফ আলী তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রেখেছেন। এখন তাকে গ্রহণ না করলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। দাবি আদায় না হলে ইউসুফ আলীর বাড়িতেই আত্মহত্যার হুমকিও দেন তিনি।
এদিকে ঘটনার পর থেকে ইউসুফ আলী পলাতক থাকায় তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category