• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Headline
নওগাঁয় প্রিন্সিপালের বিরুদ্ধে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ: স্ত্রীর সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তা দাবি আদমদীঘি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দু’দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা মূলক দিবস পালিত পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির   সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  দেবীগঞ্জে স্কুলে পৌঁছেই ষষ্ঠ শ্রেণির ছাত্রীর আকস্মিক মৃত্যু কয়রার মহেশ্বরীপুরে টিসিবির পণ্য বিতরণ, স্বস্তিতে নিম্নআয়ের মানুষ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা আদমদীঘিতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

দেবীগঞ্জে স্কুলে পৌঁছেই ষষ্ঠ শ্রেণির ছাত্রীর আকস্মিক মৃত্যু

কার্যনিবাহী সম্পাদক মোছাঃ আছমা আক্তার আখি / ৫৪ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

কার্যনিবাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্কুলে পৌঁছানোর পরপরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অনুপমা রায় (১৩) নামে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে দেবীগঞ্জ পৌর এলাকার করতোয়া সেতুর টোলপাড় সংলগ্ন রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।

নিহত অনুপমা রায় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে। সে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও বাইসাইকেল চালিয়ে সময়মতো স্কুলে আসে অনুপমা। স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে সাইকেল থেকে নামার পরপরই সে হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তার সহপাঠী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, অনুপমা সাইকেল থেকে নামার সাথে সাথেই পড়ে যায়। আমরা কালক্ষেপণ না করে তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় জানান, শিক্ষার্থীটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। ধারণা করা হচ্ছে, সে পথেই প্রাণ হারিয়েছে।

ঘটনার খবর পেয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
ছোট্ট এই শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী এবং শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় বইছে শোকের মাতম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category