• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

তানোরে খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) কার্যালয়ের মাস্টার রোল কর্মচারী ঝাড়ুদার যখন কর্মকর্তা!

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল। / ১৪৬ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল।

রাজশাহীর তানোর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তার (টিসিএফ) কার্যালয়ের মাস্টার রোল কর্মচারী (ঝাড়ুদার) মাসুদ রানার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি অফিস ঝাড়ুদার হলেও তার দাপটে কর্মকর্তা ও মিলারগণ রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে।
ঝাড়ুদার হয়েও তিনি নীতিমালা লঙ্ঘন করে  ইন্সপেক্টরের দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের অভিযোগ, এখানে কাজে ক্রটি থাক বা নাই থাক প্রতিটি কাজে তাকে পদে পদে ঘুষ দিতে হচ্ছে। ডিওলেটার আটকিয়ে টাকা আদায় নিয়মে পরিণত হয়েছে। এসব টাকা আদায় করছেন অফিসের মাস্টার রোল কর্মচারী (ঝাড়ুদার) মাসুদ রানা। 

এদিকে তিনি ৪র্থ শ্রেণীর কর্মচারী হয়েও সে অফিসের ফাইল পত্রের সকল কাজ করেন। মাসুদ রানা চেয়ার-টেবিলে বসে কর্মকর্তার মতোই কাজ করছেন। সবাই তাকে কর্মকর্তা (ইন্সপেক্টর) বলেই জানেন। সে প্রথম শ্রেণির কর্মকর্তার মতো রাজশাহী শহর থেকে যাতায়াত করে। তার যাতায়াতের খরচ ডিলার ও মিলারদের বহন করতে হয় বলেও আলোচনা রয়েছে। 

জানা গেছে, তাকে এখান থেকে অপসারণের জন্য মিলারদের পক্ষ থেকে একাধিকবার আবেদন করা হলেও, রহস্যজনক কারণে এখানো সে বহাল তবিওতে রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলার বলেন, প্রতিটি ডিও লেটার নিতে তাকে আনুঃপাতিক হারে উৎকোচ দিতে হয়। এছাড়াও খাদ্যগুদামের কর্মকর্তাদের বিভিন্ন ফাইল আটকে রেখে টাকা আদায় করা হয়। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও মিলারগণের দাবি মাসুদ রানা কে সরিয়ে প্রয়োজনে খাদ্যগুদাম থেকে পেষণে কাউকে নেয়া হোক।

এবিষয়ে মিলারগণ সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে মাসুদ রানা সব অভিযোগ অস্বীকার করে বলে, তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। মাসুদ রানা বলেন, একটি গোষ্ঠী তার কাছে অবৈধ সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে অপপ্রচার করছে।

এবিষয়ে তানোর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) পারবীন বলেন, জনবল সংকটের কারণে তাকে দিয়ে অফিসের কাজ করানো হয়। তিনি বলেন, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category