• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

ঢাকা প্রেসক্লাব সহ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ২৩৪ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

ঢাকা প্রেসক্লাব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা মরহুমা বেগম খালেদা জিয়া-এর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর জিয়া উদ্যান-এ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান-এর নেতৃত্বে প্রায় দশটি সংগঠনের নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ, মাটি ও মানুষের কল্যাণে আজীবন নিজেকে উৎসর্গ করেছিলেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের নাগরিক অধিকার রক্ষায় তার সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
এ সময় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক অভিভাবককে হারিয়েছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং বিশ্বাস করি, তার উত্তরসূরিরা তার দেখানো পথ অনুসরণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ. মান্নান বলেন, “দেশের সংকটময় মুহূর্তে এমন একজন নেত্রীর প্রয়োজন ছিল। আমরা একজন সাহসী ও পরীক্ষিত নেতৃত্বকে হারিয়েছি।”
সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে নেতৃত্ব, সাহস ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ইতিহাস তাকে চিরদিন স্মরণ করবে।”
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া সবসময় দরিদ্র ও নিপীড়িত মানুষের কথা ভেবেছেন এবং দেশের জন্য নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলেও আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধিকার ডেভেলপমেন্ট সোসাইটি ঢাকা জেলা শাখার সহ-সভাপতি মোঃ ইউনুস আলী, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, এ এম এম নওশাদ এহসান, কোহিনুর বেগম, মোঃ রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, আলমগীর হোসেন, মোঃ আব্দুর রহমান, মাহমুদা আক্তার, সেলিনা আক্তার, শিল্পী বেগম, মোঃ রঞ্জু, টিপুসহ বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category