সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুর নেতৃত্বে মোটরসাইকেল মহড়া শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মহড়াটি শেষ হয়।
এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
মহড়া শেষে গিয়াস সরদার দিপু বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন সন্ত্রাস, গাড়িতে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের মতো কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার দাবি, এসব কর্মকাণ্ডের কারণে জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে তার বক্তব্যের আরও কিছু অংশে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ও সহিংস ভাষা ব্যবহার করেন।
মহড়াকে ঘিরে শহরের বিভিন্ন সড়কে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।