• শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Headline
পঞ্চগড় বোদা উপজেলার নারী সাংবাদিক ও সমাজ সেবক আঁখি খান, শিবগঞ্জে মাদক রেখে ফাঁসানোর প্রতিবাদ ও মুক্তির দাবীতে এলাকাবাসীর মানবববন্ধন ঝালকাঠিতে মাদক ও চাঁদাবাজি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার সিলেটে প্রচন্ড বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করলেন চট্টগ্রামে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের মহাসমাবেশ। জামালপুরে জমি রেজিস্ট্রি নিয়ে প্রতারণার অভিযোগ, ফসল নষ্ট—এলাকায় উত্তেজনা জমি বিরোধে নওগাঁয় বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ; অগ্নিসংযোগ নিয়ে পাল্টাপাল্টি দাবি কয়রায় এসিল্যান্ড পদে জান্নাতুল ফেরদৌসের স্থলাভিষিক্ত। সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত   চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত

ঝালকাঠিতে মাদক ও চাঁদাবাজি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৩৫ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি জেলা কে চাঁদাবাজি ও মাদকমুক্ত করা হবে। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যুবসমাজকে মাদকমুক্ত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। ঝালকাঠিবাসীকে একটি মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ উপহার দিতে চাই। স্বাধীন ও সুখি সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য জনগন বিএনপিকে ভোট দিয়েছেন। জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে আমরা বদ্ধপরিকর। দেশের সকল নাগরিক যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষ্যে বিএনপি সরকার কাজ করছে। রাষ্ট মেরামতের লক্ষ্যে সরকার নিরলসভাবে চেষ্টা চালাচ্ছে। ১ মে শুক্রবার রাতে শহরের কুমার পট্টিস্থ ডাঃ জিয়াউদ্দিন হায়দারের বাসভবনে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডাঃ জিয়াউদ্দিন হায়দার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদায়) নিযুক্ত হওয়ার পর গত শুক্রবার বিকেলে তিনি ঝালকাঠি প্রথম আগমন করেন। এ উপলক্ষে তিনি তার বাসভবনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির অন্যতম সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক মোঃ ইয়াছিন, তাতীদলের সভাপতি বাচ্চু হাসানসহ বিএনপি‌ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ডাঃ জিয়াউদ্দিন হায়দার কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এছাড়াও তার সাথে সাক্ষাৎ করার জন্য শত শত দলীয় নেতাকর্মীরা তার বাসভবনে ভীড় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category