• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ১২২ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি পৌর এলাকার ৯নং ওয়ার্ডের কলাবাগান ভেরিবাঁধ রোডে নবনির্মিত পৌর কবরস্থান-৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেল ৫টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মোঃ কাওসার হোসেন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কবরস্থানটির উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাড. মিজানুর রহমান মুবিন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ নাসির তালুকদার, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, ঝালকাঠী জেলা জিয়া নাগরিক ফোরের সদস্য সচিব মোঃ শাহজাহান হাওলাদার, সমাজ সেবক মোঃ মজনু হাওলাদার, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান, সদর উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, বিএনপি নেতা শহিদুল ইসলাম, মোঃ ফরিদ, স্থানীয় গোরস্থান কমিটির সদস্য , মোঃ সাইদুল, জাকির হোসেন, মুরাদ হোসেন সহ স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকার বাসিন্দারা একটি নির্ধারিত ও সুষ্ঠু কবরস্থানের অভাব অনুভব করছিলেন। নতুন এই পৌর কবরস্থান চালু হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং জানাজা ও দাফন কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

এসময় এলাকাবাসী কবরস্থানটির সার্বিক উন্নয়নে দ্রুত মাটি ভরাট, সংযোগ সড়ক নির্মাণ এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জোর দাবি জানান। তারা বলেন, কবরস্থানটি পুরোপুরি ব্যবহার উপযোগী করতে অবকাঠামোগত উন্নয়ন এখন অত্যন্ত জরুরি।

এ বিষয়ে পৌর প্রশাসক মোঃ কাওসার হোসেন এলাকাবাসীর দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, কবরস্থানটির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বিশেষ করে মাটি ভরাট, রাস্তা নির্মাণ এবং আলোর বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, পৌর প্রশাসনের আন্তরিক উদ্যোগ ও ধারাবাহিক তদারকির মাধ্যমে অচিরেই পৌর কবরস্থান-৫ একটি পূর্ণাঙ্গ ও আধুনিক কবরস্থানে রূপ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category