• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিশাল গণমিছিল

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৯৬ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টায় জেলা শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেট চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। গণমিছিলটি সেন্টু মার্কেট থেকে শুরু হয়ে গাবতলা, বড় ইন্দারা মোড়, নিমতলা, বাতেনখাঁ হয়ে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, পৌর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ, শহর শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাবেক ছাত্রশিবির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. আলীমসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি জোরালো করা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ গণমিছিলের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category