• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

জামিনে কারামুক্ত বিএনপি নেতা, জেলগেইটে ফুলের মালা নিয়ে হাজারো নেতাকর্মীর বরণ

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হান জামিনে কারামুক্ত হয়েছেন। বুধবার (১৭ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি পান। এসময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করতে জেলগেইটে জড়ো হন বিএনপির বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী। নেতাকর্মীরা ফুলের মালা ও স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান। এসময় নেতাকর্মীরা বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে নিয়ে আনন্দ মিছিল করে। পরে কয়েকশ মোটরসাইকেল নিয়ে নবাবগঞ্জ-রহনপুর সড়কে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল গনি আহম্মেদ চৌধুরী, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আকতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানাসহ জেলা ও উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এর আগে গত ০৮ মে বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে রাজধানী ঢাকা থেকে গোমস্তাপুর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category