• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে তেল নিতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১ মহাদেবপুরে কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার নওগাঁয় তিন থানায় পৃথক মাদকবিরোধী অভিযান: মদ, ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার ৪ ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম মহোদয়ের হাতে ভাত খেলেন কুলিয়ারচরের ইনু মিয়া রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত।

জামালপুর ৬ বছরে শিশুক ধষণের শিকার

জাহাঙ্গীর আলম জামালপুর -ঃ / ৪৫ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
Oplus_131072

জাহাঙ্গীর আলম জামালপুর -ঃ
জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের হায়েতপুর গ্রামে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক ও নৃশংস ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।
শিশু শ্রেণির মাত্র ৬ বছর বয়সী এক শিক্ষার্থী  সায়মা ( ছদ্মনাম)  ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ, শোক ও উদ্বেগের জন্ম দিয়েছে।
সায়মা ঐ গ্রামের   ভুক্তভোগী শাহদত আলীর (ছদ্মনাম)৬ বছর বয়স্ক   একমাত্র কন্যা।
পরিবারের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে একই এলাকার লম্পট  অনিক (১৭), পিতা মজিবর রহমান, কৌশলে শিশুটিকে প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি মুরগির ফার্মে নিয়ে যায়।
সেখানে তাকে পাশবিক নির্যাতনের শিকার করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা।
ঘটনার কিছুক্ষণ পর শিশুটির অস্বাভাবিক আচরণ ও শারীরিক অসুস্থতা লক্ষ্য করে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
পরে বিষয়টি নিশ্চিত হলে দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর সদর  ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে  ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। তবে শারীরিক আঘাতের পাশাপাশি মানসিকভাবে শিশুটি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে, যা পরিবারকে গভীর দুশ্চিন্তায় রেখেছে।
এদিকে, ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।  এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী শাহদত আলী (ছদ্মনাম) কান্নাজড়িত কণ্ঠে জানান, তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার চান। তাদের মতে, এমন বর্বরতার কঠোর শাস্তি দাবি করেন ।
এই বিষয়ে জানতে চাইলে,জামালপুর সদর সার্কেল (এস.পি) ইয়াহিয়া আল মামুন  বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে পুলিশ পরিদর্শন করে আসামিকে ধরার সার্বক্ষণ তৎপরতা রয়েছে। খুব শীঘ্রই আসামীকে গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category