• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

জামালপুরের কৃতিসন্তান জহুরুল ইসলাম জনি পেলেন ‘শ্রেষ্ঠ গীতিকার ও সুরকার’ সম্মাননা

সৈয়দ মুনিরুল হক নোবেল: / ১১৪ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মুনিরুল হক নোবেল:
জামালপুরের কৃতিসন্তান, বিশিষ্ট গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি ‘শ্রেষ্ঠ গীতিকার ও সুরকার’ হিসেবে সম্মাননা লাভ করেছেন।
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে গত ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত ‘গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’-এ তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
বীর ঈশা খা স্মৃতি সাহিত্য পরিষদ আয়োজিত এবং বিআরবি কেবলস-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী। এছাড়া দেশের সংস্কৃতি, সাহিত্য, সংগীত, চলচ্চিত্র ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। সংগীতাঙ্গনে দীর্ঘদিনের সৃজনশীল অবদান, আধুনিক বাংলা গানের কথা ও সুর সৃষ্টিতে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ জহুরুল ইসলাম জনিকে ‘শ্রেষ্ঠ গীতিকার ও সুরকার’ সম্মাননায় ভূষিত করা হয়।
সম্মাননা গ্রহণের পর জহুরুল ইসলাম জনি আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই স্বীকৃতি তাঁর সৃজনশীল কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতেও বাংলা গান, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category