• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

ছিনতাইয়ের অভিযোগে ধাওয়া, খালে লাফ দিয়ে যুবকের মৃত্যু; এলাকায় চাঞ্চল্য

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় টাকা ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়দের ধাওয়ার মুখে খালে লাফ দিয়ে মিঠন সরকার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার দুপুরে উপজেলার হাট চকগৌরী বাজার সংলগ্ন ডারায় এ ঘটনা ঘটে।
নিহত মিঠন সরকার মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুর আনুমানিক একটার দিকে হাট চকগৌরী বাজারের উত্তর পাশে টাওয়ার সংলগ্ন এলাকায় এক বৃদ্ধার কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে মিঠন সরকারের বিরুদ্ধে। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ধাওয়া করলে তিনি দৌড়ে বাজারের উত্তর পাশের খালে লাফ দেন। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন।
খবর পেয়ে বিকেল প্রায় ৪টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ডারার পানির নিচ থেকে মিঠন সরকারের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।”
ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category