• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৬১ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল আই ও প্রকৃতি ও জীবন ক্লাব, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশের প্রতি শিক্ষার্থীদের দায়িত্বশীলতা ও সচেতনতা বাড়াতে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন.এম. ওয়াসিম ফিরোজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ্র, দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রাইহানুল ইসলাম লুনা এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার উদ্যোগকে তারা পরিবেশবান্ধব প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন চ্যানেল আইয়ের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. আশরাফুল হক রঞ্জু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category