• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Headline
ফুল-ফসলে সাজানো ব্যাংকার আরিফুলের খামার বাড়ি, স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত পঞ্চগড় উত্তর মিঠাপুকুর ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। শ্রীপুরে মাদক ব্যবসায়ী কোকিলাকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত নিখোঁজের তিনদিন পর মাটি চাপা শিশুুর লাশ উদ্ধার আটক -২ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হারুনুর রশিদের সুধী সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত আনয়ন ৫৩ বিজিবি’র সফল তৎপরতা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, মুচলেকায় নারীকে ছেড়ে দিল পুলিশ কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৬৮ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। গতকাল শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে মহানন্দা ২য় সেতুর সংযোগ সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। তিনি বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক মানুষকে অন্তত একটি করে বৃক্ষরোপণ ও রোপনকৃত বৃক্ষের পরিচর্যা করার জন্য আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ¦ল কুমার ঘোষ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, শহর পরিকল্পনাবীদ মোঃ ইমরান হোসাইন, পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ। আয়োজকরা জানান, ১৮০ দিনে ১০০০ বিভিন্ন জাতের চারা রোপণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category