• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের উদ্যোগে নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক। / ৯৫ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।

সবুজ পৃথিবী, সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর অংশ হিসেবে থানা প্রাঙ্গণে চারা গাছ রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন চাঁপাইনবাবগঞ্জের চৌকস পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এআইজি (ডেভেলপমেন্ট) জনাব মোঃ ইব্রাহিম খলিল। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তাঁর পূর্বনির্ধারিত সরকারি কার্যক্রম সফলভাবে শেষ করে নাচোল থানার এই সবুজ উদ্যোগে শামিল হন এবং নিজে একটি চারা রোপণ করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও নাচোল থানার পুলিশ সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে থানা চত্বরের বিভিন্ন স্থানে বৃক্ষের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণকালে পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং একটি সুস্থ-সবুজ আগামী প্রজন্ম গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জেলা পুলিশের এই সবুজায়ন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category