• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাম উজ্জ্বল করলো নাচোল এশিয়ান স্কুল এন্ড কলেজ, জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় অনন্য কৃতিত্ব

মোঃ সুমন আলী, চাঁপাইনবাবগঞ্জঃ / ১১৪ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

মোঃ সুমন আলী, চাঁপাইনবাবগঞ্জঃ

জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও উদ্ভাবনী প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাম উজ্জ্বল করেছে ‘নাচোল এশিয়ান স্কুল এন্ড কলেজ’। “National Level Startup Science Project Innovation Idea Showcasing & Tree Plantation Launching Program”-এ চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র প্রতিনিধিত্বকারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটি। বর্তমানে ঢাকার ঐতিহ্যবাহী চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) আয়োজিত মূল জাতীয় পর্বে অংশ নিচ্ছে তারা।

ঢাকার এই মর্যাদাপূর্ণ জাতীয় আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প (Science Project) ও আইডিয়া উপস্থাপন করছে। সেখানে চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা নাচোল এশিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের তৈরি প্রকল্প ও বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনা বিচারক এবং দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

জাতীয় পর্যায়ের এই গৌরবময় মুহূর্তে শিক্ষার্থীদের পাশে থেকে উৎসাহ দিতে উপস্থিত হয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার,নাচোল উপজেলা শিক্ষা অফিসার,নাচোল এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক ও অধ্যক্ষ মহোদয়

প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ ও মেধাবী শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষা সংশ্লিষ্ট কর্তাব্যক্তি ও প্রতিষ্ঠানের নীতিনির্ধারকদের এই উপস্থিতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে এবং তারা আরও বড় পরিসরে দেশের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা পাচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, নাচোল এশিয়ান স্কুল এন্ড কলেজের এই ঐতিহাসিক সাফল্য শুধু নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নয়, বরং এটি সমগ্র চাঁপাইনবাবগঞ্জ জেলা ও নাচোল উপজেলার জন্য এক বিশাল প্রাপ্তি ও গর্বের বিষয়।শিক্ষার্থীদের এই উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক মানসিকতা এবং নিরলস পরিশ্রমের কারণেই আজ জাতীয় মঞ্চে জেলার প্রতিনিধিত্ব করা সম্ভব হয়েছে। তাদের এই সাফল্য আগামী দিনে এলাকার অন্য শিক্ষার্থীদের মাঝেও বিজ্ঞান চর্চা ও নতুন নতুন আবিষ্কারের প্রতি আগ্রহ সৃষ্টি করবে।

নাচোল এশিয়ান স্কুল এন্ড কলেজের এই জয়যাত্রা অব্যাহত থাকুক এবং তারা জাতীয় পর্যায়েও চূড়ান্ত সাফল্য ছিনিয়ে আনুক—এটাই এখন পুরো জেলাবাসীর প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category