• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

চককীর্তিতে ডিকাপ’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১৫৫ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“শিকড়ের টানে মানব কল্যানে, রাখবো অবদান একতার বন্ধনে” এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের চককীর্তিতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চককীর্তি হাইস্কুল এ্যান্ড কলেজ মাঠে ঢাকাস্থ চককীর্তি ইউনিয়ন ঐক্য পরিষদ-ডিকাপ’র আয়োজনে এই মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী।

ঢাকাস্থ চককীর্তি ইউনিয়ন ঐক্য পরিষদ-ডিকাপ’র সাধারণ সম্পাদক রফিকুজ্জামান জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান। এসময় আরও বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, মাহবুব এ ইয়াজদানি, ডা. দেলোয়ার হোসেন, চককীর্তি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলামসহ অন্যান্যরা। এসময় আরও উপস্থিত ছিলেন, ডিকাপের অন্যান্য উপদেষ্টা, ইউনিয়নের সাতটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদরাসার শিক্ষকবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজসেবকরা।

সংবর্ধনা অনুষ্ঠানে চারজন জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সেশনে ১৫ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী ও সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম থেকে ১০ম পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাকে উপহার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে চককীর্তি হাইস্কুল এ্যান্ড কলেজ মাঠে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

২০২৫ সালে ঢাকা ও আশেপাশে অবস্থানরত চককীর্তি ইউনিয়নের বাসিন্দাদের পারস্পারিক বন্ধন মজবুত করা, এলাকা থেকে ঢাকায় আগত চাকুরী, চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় ডিকাপ। স্বাগত বক্তব্যে সংগঠনটি পরিচালনায় আগামীতে সকলের কাছে নৈতিক সমর্থন ও প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা কামনা করেন, ঢাকাস্থ চককীর্তি ইউনিয়ন ঐক্য পরিষদ-ডিকাপ’র সভাপতি মাহমুদুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category