• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

গ্রীন সিটি পার্কের প্রবেশ কুপন লটারির ড্র অনুষ্ঠিত নাচোল!

নিজস্ব প্রতিবেদক / ১০২ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার লক্ষীপুর মোড়ে অবস্থিত বিনোদন কেন্দ্র ‘গ্রীন সিটি পার্ক’-এর প্রবেশ কুপন লটারির ফলাফল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয়েছে।সোমবার (১৫ জুন) বিকেল ৬টার সময় পার্ক প্রাঙ্গণে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়।

লটারিতে প্রথম পুরস্কার হিসেবে একটি আকর্ষণীয় কমান্ডো বাইক জিতে নিয়েছেন ১৪৯৭ নম্বরধারী ভাগ্যবান বিজয়ী। এছাড়া দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ফিউসান ট্রাই সাইকেল জিতেছে ১৯৭৭ নম্বর কুপন এবং তৃতীয় পুরস্কার হিসেবে রোড মাস্টার ট্রাই সাইকেল জিতেছে ০১১ নম্বর কুপন।

উক্ত লটারি ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন সিটি পার্কের স্বত্বাধিকারী টি. ইসলাম। এছাড়াও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বড় ছেলে মিজানুর রহমান, মেজো ছেলে আবু সালেহ মোঃ মাসুদ এবং ছোট ছেলে মাহমুদুল রহমান তামিম।

অনুষ্ঠানে পার্ক কর্তৃপক্ষের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত থেকে আনন্দঘন পরিবেশে ড্র উপভোগ করেন।

পার্ক কর্তৃপক্ষ লটারির বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন এবং দ্রুত যোগাযোগ করে তাদের পুরস্কার সংগ্রহের আহ্বান জানিয়েছেন। বিনোদনের পাশাপাশি দর্শনার্থীদের এমন চমৎকার উপহার দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আগত দর্শনার্থীরা।

পার্কের স্বত্বাধিকারী টি. ইসলাম জানান, দর্শনার্থীদের আনন্দ বাড়িয়ে দিতেই এই বিশেষ লটারির আয়োজন করা হয়েছিল। তিনি সকল বিজয়ীকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দর্শকদের জন্য আরও উন্নত সেবা ও বিনোদনের প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category