• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

গাজীপুরের শ্রীপুরে জিয়াউর রহমানের খনন করা চৌক্কার খাল পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ১৪০ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

সোমবার সকালে শ্রীপুরে পৌঁছালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন-ও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা খালের বর্তমান অবস্থা, চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীদের অবহিত করেন। খালটির উন্নয়ন ও সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

পরিদর্শন শেষে মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, খাল পুনঃখননের বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু এ খাল নয়, দেশের যেসব খাল দখল ও দূষণের শিকার হয়েছে, সেগুলো দখলমুক্ত ও দূষণমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে সব ধরনের খাল পুনঃখননের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ, গাজীপুরের জেলা প্রশাসক মো. আলম হোসেন, জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন, পানি সম্পদ মন্ত্রীর একান্ত সচিব মাসুম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার ও সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মণ্ডল আজাদসহ পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category