• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

খোকন মুন্সির বাড়ি থেকে আহাদউল্লাহ মেম্বারের বাড়ি পর্যন্ত পাকা সড়ক উদ্বোধন

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ৬০ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে খোকন মুন্সির বাড়ি থেকে আহাদউল্লাহ মেম্বারের বাড়ি পর্যন্ত নবনির্মিত পাকা সড়কের উদ্বোধন করা হয়েছে।

সড়কটি উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও মেয়র পদপ্রার্থী জনাব আলহাজ্ব মো. বিল্লাল হোসেন বেপারী।

সড়ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে ফিতা কেটে নবনির্মিত সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হাসান আলাল, প্রলয় শিখা সাহিত্য ও ক্রীড়া সংঘের সভাপতি লুৎফর রহমান মন্ডলসহ শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।

নতুন এই পাকা সড়ক নির্মাণের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমার পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয়রা। বিশেষ করে বর্ষাকালে কাঁচা রাস্তার কারণে যে ভোগান্তি পোহাতে হতো, পাকা সড়ক নির্মাণের ফলে তা অনেকটাই লাঘব হবে বলে জানান এলাকাবাসী।

সড়ক উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী নতুন সড়কের সুফল ভোগ করার পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category