• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

কুলিয়ারচরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভা

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ১৮৫ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

“প্রতিবন্ধিতা নয়, সম্ভাবনাই আমাদের শক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুলিয়ারচরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারজানা আক্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী তানিশা আক্রা।

স্বাগত বক্তব্যে ফারজানা আক্তার বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে তারাই হতে পারে সমাজের সম্পদ। তাদের শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলাই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম।

বক্তারা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। তাদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা সময়ের দাবি।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সকল প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

এ ধরনের আয়োজন প্রতিবন্ধী শিশুদের মনোবল বাড়াতে এবং সমাজে তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত সুধীজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category