• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

কুলিয়ারচরে উপজেলা কর্মকর্তা ও গণ্যমান্যদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ১০৩ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। এ সময় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান সঞ্চালনা করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, জেলা প্রশাসনের চারজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক।

দিনব্যাপী সফরে তিনি কুলিয়ারচর থানা পরিদর্শন করে পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। এছাড়া উপজেলা কৃষি অফিস, ছয়সূতি ইউনিয়ন পরিষদ, ছয়সূতি ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, ভূমি সেবা সহায়তা কেন্দ্র, পপি এনজিও, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জেলা প্রশাসকের কুলিয়ারচর আগমন উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং কুলিয়ারচর থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category