• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Headline
পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী কর্মকর্তা

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : / ৪২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস।

কিশোরগঞ্জ জেলা পুলিশের জুলাই ২০২৬ মাসের কর্মদক্ষতা মূল্যায়নে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়। এ উপলক্ষে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।
১৮ আগস্ট দেওয়া ওই প্রশংসাপত্রে বলা হয়, জুলাই মাসে মাদকদ্রব্য উদ্ধারে দায়িত্বশীল ও উল্লেখযোগ্য ভূমিকা রাখায় এসআই সুজন বিশ্বাসকে এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।
কুলিয়ারচর থানায় দায়িত্ব পালনের পর থেকেই মাদকবিরোধী বিভিন্ন অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন এসআই সুজন বিশ্বাস। তাঁর নেতৃত্ব ও অংশগ্রহণে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমেও গতি এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জেলা পর্যায়ে এ ধরনের স্বীকৃতি পাওয়ায় কুলিয়ারচর থানার পুলিশ সদস্যদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। পুলিশ কর্মকর্তারা মনে করছেন, মাঠপর্যায়ে দায়িত্বশীল ও দক্ষতার সঙ্গে কাজের স্বীকৃতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও উৎসাহিত করবে এবং মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করবে।
এসআই সুজন বিশ্বাস বলেন, “এই স্বীকৃতি আমার একার অর্জন নয়, এটি কুলিয়ারচর থানার পুরো টিমের সম্মিলিত সাফল্য। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আগামীতেও আরও জোরদার থাকবে। সবার সহযোগিতা নিয়ে দায়িত্ব পালনে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”
এদিকে এসআই সুজন বিশ্বাসের এ অর্জনে কুলিয়ারচরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং মাদকবিরোধী কার্যক্রমে তাঁর আরও সাফল্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category