• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মসজিদ এবং মন্দিরে বিশেষ দোয়া।

মোঃ পনির খন্দকার। স্টাফ রিপোর্টার ০১৭৭৪৭৭৭৭১২ / ২১৬ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মোঃ পনির খন্দকার।
স্টাফ রিপোর্টার
০১৭৭৪৭৭৭৭১২

কালীগঞ্জ (গাজীপুরঃ

গাজীপুরের কালীগঞ্জে দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারী) গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন সকল মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফিরাত কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন আন্দোলনের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্নার মাগফিরাত কামনা সহ দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনা করা হয়। এ সময় গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য খাইরুল আহসান মিন্টু, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু পৌর বিএনপি’র সদস্য সচিব ইব্রাহিম প্রধান, কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থাণীয় নেতৃবৃন্দ সহ দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ধর্মপ্রাণ মুসল্লি সাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উপজেলার বিভিন্ন মসজিদ গুলোতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।অপরদিকে বালিগাঁও ৫ নং ওয়ার্ড শ্রী শ্রী রাধা গোবিন্দ ও লক্ষী নারায়ণ মন্দিরে ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তির কামনার্থে বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনায় ৫ নং ওয়ার্ড বালিগাও গ্রামের সনাতন ধর্মালম্বী গণ স্বতঃস্ফূর্তভাবে প্রার্থনায় অংশগ্রহণ করেন।
এ সময় কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বলেন, একজন গৃহবধু থেকে শুরু করে আপোষহীন আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ইতিহাসের এক অনন্য অধ্যায়। তিনি শুধু একজন রাজনীতিক নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। পৃথিবীতে হাতে গোনা কয়েকজন নেতার জানাজায় বিপুল মানুষের ঢল নেমেছে। মরহুমা খালেদা জিয়ার জানাজা ছিল তেমনই একটি ঐতিহাসিক ঘটনা। এমনকি তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার চেয়েও তা ছিল বৃহৎ। মহান আল্লাহ তাঁকে বিরল সম্মান দিয়েছেন এবং গোটা মুসলিম উম্মাহর হৃদয়ে স্থান করে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category