• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ঈদুল আযহা উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম,

কার্যনির্বাহী সম্পাদক মোছাঃ আছমা আক্তার আখি / ১৪২ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

কার্যনির্বাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থিত দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত এই বন্দরে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকবে। এবং
ঈদের ছুটি শেষে আগামী ১ জুন ২০২৬ (সোমবার) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হবে।

তবে পণ্যবাহী ট্রাক চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও, বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার যথারীতি চালু থাকবে। অর্থাৎ ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে যাত্রী আসা-যাওয়া স্বাভাবিক নিয়মে চলবে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে এই ছুটি নির্ধারণ করা হয়েছে।

সাধারণত প্রতি বছরই ঈদের সময় দুই দেশের ব্যবসায়ীদের সুবিধার্থে এই বন্দরে কয়েক দিনের বিরতি ঘোষণা করা হয়। এই ছুটির ফলে ভারতের ফুলবাড়ী, নেপালের কাকরভিটা এবং ভুটানের ফুয়েন্টশোলিং থেকে আসা পণ্যবাহী ট্রাক চলাচলও ওই দিনগুলোতে বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category