• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

আলেম-হাফেজদের সম্মানে বকশীগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ১১৮ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

বকশীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলেম-হাফেজদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, হাফেজ, ইমাম ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে আলেম-ওলামা ও হাফেজদের সম্মান জানানো এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম-ওলামা ও হাফেজদের ভূমিকা অপরিসীম। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সহায়ক।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়ন এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ উল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শাহীন আল আমিন, সরকার আবদুর রাজ্জাক, সরওয়ার জামান রতন, সাংবাদিক এইচ এম মূসা আলী, এমদাদুল হক লালন, আল মুজাহিদ বাবু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মতিন রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ছালাম মাহমুদ, কোষাধ্যক্ষ উৎপল মহন্ত, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল হক, দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন বাবুল, ক্রীড়া সম্পাদক মো. আসাদ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোরাদুজ্জামান মোরাদ, প্রচার সম্পাদক রতন ইনতিসার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলমাছ আলী, এছাড়াও আবু হেসেন বিপ্লব, ইমরান সরকার, আবু তাহের, লাভলু সরকার, রুবেল মিয়াসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category