• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ

আনোয়ারা সরকার হাটে যত্রতত্র গাড়ি পার্কিং: যানজটে স্থবির জনদুর্ভোগ চরমে

আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক; / ৭৩ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

আনিছুর রহমান
নিজস্ব প্রতিবেদক;
চট্টগ্রামের আনোয়ারা সরকার হাট এলাকায় গরুবাহী গাড়ির অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম জনদুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও সিএনজি চলাচলের পথও প্রায় রুদ্ধ হয়ে পড়েছে।
আজ (২৫ মে, ২০‌২৬) তারিখ বিকেলে সরেজমিনে দেখা যায়, সরকার হাটে কেনাবেচার জন্য আসা গরুবাহী গাড়িগুলো সড়কের ওপর যত্রতত্র পার্কিং করা হয়েছে।

সড়কের মাঝখানেই গাড়ি ঘোরানো এবং অবৈধ পার্কিংয়ের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এমন পরিস্থিতির কারণে যেকোনো সময় পথিমধ্যে মুমূর্ষু রোগীর প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ভুক্তভোগীদের অভিযোগ, হাটে আসা গাড়িগুলো নিয়ম মেনে পার্কিং না করায় সরু সড়কটি কার্যত অচল হয়ে পড়েছে। এর ফলে দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে চাকুরিজীবী ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল জানান, যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাজার কমিটির সদস্যদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তবে সরেজমিনে দেখা যায়, যে পরিমাণ যানজটের সৃষ্টি হচ্ছে, তা নিয়ন্ত্রণে নিয়োজিত জনবল প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ফলে নিয়মিত চেষ্টা করেও যানজট পুরোপুরি নিরসন করা সম্ভব হচ্ছে না।
সড়ক দিয়ে যাতায়াতরত যাত্রী সাধারণ ও
স্থানীয়রা দ্রুত এই সমস্যা সমাধানে বাজার কর্তৃপক্ষের আরও কঠোর তদারকি এবং প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ স্বেচ্ছাসেবক মোতায়েনের দাবি জানিয়েছেন। যাতে সড়কটি সচল থাকে এবং জনদুর্ভোগ লাঘব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category