• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আদমদীঘিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন সানজিদা আক্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ সহকারী শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে বগুড়ার আদমদীঘি উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার বেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানজিদা আক্তার। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ২৪ জন শিক্ষক অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক (পুরুষ), প্রধান শিক্ষক (মহিলা), সহকারী শিক্ষক (পুরুষ), সহকারী শিক্ষক (মহিলা) এবং কাব শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে ৬ জন শিক্ষক শ্রেষ্ঠত্ব অর্জন করেন। নির্বাচিত শিক্ষকরা পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন। এ প্রতিযোগিতা পরিচালনার জন্য আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (ভুমি), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে বোর্ড গঠন করা হয়।

জানা গেছে, সানজিদা আক্তার উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বেজার গ্রামের বাসিন্দা। সানজিদা আক্তার উপজেলার শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল হাসান আহমেদ কুমুর স্ত্রী। তিনি ২০১৬ সালে বেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।

এ বিষয়ে সহকারি শিক্ষক সানজিদা আক্তার বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও সকল অভিভাবকগণদের সম্মিলিত সহযোগিতা ও ভালোবাসার ফল। আমি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আরও নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই। সে ক্ষেত্রে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category