• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কারবারির জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৯৯ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোলাই মদ, নেশার ইনজেকশন ও গাঁজাসহ আটক চার মাদক কারবারিকে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানার আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নওজর উত্তপাড়ার ইয়াছিন মন্ডলের ছেলে শাকিব হাসান (২২), উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়ার বাছেদ মন্ডলের ছেলে আরশেদ মন্ডল (৫৫), একই পাড়ার আব্দুর রহমানের ছেলে আতিয়ার রহমান সোহেল (৪৬) ও সান্তাহার নতুন বাজার হাটখোলার আব্দুল মফিজের ছেলে বাবু মিয়া (৫৫)। বুধবার বিকেলে তাদের মাদকসহ আটক ও জেল-জরিমানার এই রায় দেন ভ্রাম্যমান আদালত|
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, আদমদীঘি সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত চারজন মাদক কারবারিকে ২.৫ লিটার চোলাই মদ, ১শ গ্রাম গাঁজা ও ৫ পিস নেশার ইনজেকশনসহ আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি চার জনকেই ১৫ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন। এছাড়া জব্দকৃত মাদক ঘটনাস্থলেই ধ্বংস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category