• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Headline
পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু

আদমদীঘিতে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারনে কৃষিতে ক্ষতির প্রভাব

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ৮০ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে কৃষিতে। এরই মধ্যে জমিতে পানি জমে ক্ষতি হতে শুরু করেছে বীজতলাসহ মরিচ গাছ, মুলা, শিম, লাউ, কদু, করলা, পোটল, বেগুন, শশার পাশাপাশি অন্যান্য সবজির ফসল। নিচু এলাকার জমিতে সমস্যা সবচেয়ে বেশি। এমন অবস্থা অব্যাহত থাকলে বীজতলা নষ্ট সহ সব সবজির ফলন কমে যেতে পারে বলে আশঙ্কা কৃষকদের। এছাড়াও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আদমদীঘি উপজেলা ক্যাম্পাস চত্বরের খাদ্য গুদাম, শিক্ষা অফিস ও জন স্বাস্থ্য প্রকৌশলী চত্বরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
উপজেলার কেশরতা, ডালম্বা, কোমারপুর, জিনইর, শালগ্রাম, আমইল, কোমারভোগ সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৈরী আবহাওয়া ও মষুলধারে বৃষ্টিতে বীজতলা নষ্ট সহ সবজি চাষিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে। এসব এলাকায় কাঁচা মরিচ, শিম, লাউ, পটোল, বেগুন, শসা, মুলা, শশা সহ বিভিন্ন ধরনের সবজি চাষ হয়।
চলতি মৌসুমে আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌর সভায় প্রায় ৩৫০ হেক্টর জমিতে বিভিন্ন সবজি এবং ৫৫ হেক্টর জমিতে মরিচ আবাদ হয়েছে। হঠাৎ করে বৈরী আবহাওয়া ও মুষলধারে বৃষ্টি হওয়াতে সবজি ক্ষেতে পানি জমে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। কোমারপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, ২০ শতক জমিতে ৩৫ হাজার টাকা খরচ করে মরিচ গাছ লাগিয়েছিলাম। মাত্র ৩০ হাজার টাকার মরিচ বিক্রি করেছি। হঠাৎ বৃষ্টিতে মরিচ ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়াতে মরিচ গাছে পচন ধরতে শুরু করেছে। ফলে কেউ কেউ তাড়াহুড়ো করে মরিচ তুলে ফেলছে। এমন চললে বাজারে মরিচের সংকট দেখা দেবে, তাতে বাজারে দাম বাড়বে। আমইল গ্রামের কৃষক নুর ইসলাম জানান, প্রচুর বৃষ্টি হওযায় তার নিচু সবজি ক্ষেতে গুলো পানি জমে পোটল, মুলা, শশা গাছ গুলো নষ্ট হয়ে যাচ্ছে।
আদমদীঘি উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম জানান, ক্ষেত থেকে পানি দ্রুত অপসারণ করা না গেলে মরিচ গাছ সহ সবজি ক্ষেতে ছত্রাকের আক্রমণ হতে পারে। মারা যেতে পারে গাছগুলো। এ জন্য কৃষকদের জমির পানি দ্রুত নিষ্কাশনের জন্য কৃষি অফিস থেকে পরামর্শা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category