• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আদমদীঘিতে চালকের বুদ্ধিমত্তা ও ৯৯৯ সহয়তায় রক্ষা পেল গরু ব্যবসায়ীর ৩২ গরু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৩৪৬ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

গরু বহনকারী ট্রাক চালকের বুদ্ধিমত্তা ও ৯৯৯ সহয়তায় রক্ষা পেয়েছে এক গরু ব্যবসয়ীর ৩২ গরু। ঘটনাটি ঘটেছে গত রোববার ভোরে বগুড়ার আদমদীঘি উপজেলার সন্তাহার পৌর এলাকার কোমল দোগাছী এলাকায়। 
পুলিশের জাতীয় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর গণমাধ্যেম ও জনসংযোগ সূত্রে জানা গেছে, হারুন নামের একজন ট্রাক চালক চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রাকে ৩২টি গরু নিয়ে ঢাকা যাচ্ছিলেন। ট্রাকটি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকায় প্রবেশের আগে কয়েকজন দুর্বত্ত একটি মিনি ট্রাক নিয়ে গরু বোঝাই ট্রাকটির গতিরোধের চেষ্টা করে। এ সময় ট্রাকটি দ্রত চালিয়ে সান্তাহার পৌর এলাকার কোমল দোগাছি এলাকায় নিয়ে আসে চালক হারুন । পরে মিনি ট্রাকটি পুনরায় গরু বোঝাই ট্রাকের নিকট আসার আগে চালক ট্রাক থেকে নেমে কিছু দুরে গিয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করেন । এ সময় ৯৯৯ থেকে দ্রত আদমদীঘি থানায় যোগাযোগ করা হলে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌছালে দুর্বত্তরা ট্রাক নিয়ে দ্রত পালিয়ে যায় । পরে পুলিশ গরু বোঝাই ট্রাক চালককে বুঝিয়ে দেয়। পুলিশের জাতীয় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর গণমাধ্যেম ও জনসংযোগ বিভাগের পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category