• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

১৮ জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয়, নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ আগামী ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। একই দিনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন, এমপির।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সায়েম বিন সোলায়মান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আইন ও হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই দুই বিভাগের শিক্ষা কার্যক্রম শুরুর মধ্য দিয়েই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহম্মেদ, ইউজিসির সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এছাড়াও অনুষ্ঠানে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে নওগাঁ জেলায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে স্থানীয় শিক্ষার্থীরা নিজ জেলায় আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category