• শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Headline
পঞ্চগড় মাগুরা ইউনিয়নে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের এমপি নওশাদ জমির ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক নিহত, আহত ৬ এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় অসহায় ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের জমি দখলের অভিযোগ  উদীয়মান সংগীতশিল্পী মেঘনা মজুমদার: সুরের জগতে এগিয়ে চলার গল্প বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে, তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

হযরত শাহ সুফী ননাই গাজী (রহ.) ও হযরত আব্দুল আজিজ শাহ(রহ.) ১৯তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি। / ১৭৬ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা জুঁইদন্ডী গ্রামে অবস্থিত হযরত শাহ সুফী ননাই গাজী (রহ.) ও হযরত আব্দুল আজিজ শাহ (রহ.)–এর মাজার প্রাঙ্গণে আজ ১০ ফেব্রুয়ারি ২০২৬ ইং, মঙ্গলবার বাদ মাগরিব ১৯তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এক বিশাল মিলাদ মাহফিল অনুষ্ঠিত হতে হয়েছে।

মাজার পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই ওরস শরীফ অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আলী হোসেন আরিফ সাহেব।
বিশেষ মেহমান হিসেবে অংশ নিয়েছেন জনাব মোহাম্মদ সোহেল উদ্দিন সুমন ও মোহাম্মদ নূরুল আলম প্রমুখ।অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এএইচ এম আব্দুল মান্নান সাহেব।
মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা রবিউল হাসান দায়েশী।

এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আমিন রেজা কাদেরী, মাওলানা শাহাদাৎ হোসেন আনোয়ারী এবং আলহাজ্ব মাওলানা শাহজাহান চৌধুরীসহ দেশবরেণ্য আলেম-ওলামাগণ।
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য একটি শক্তিশালী অভ্যর্থনা ও ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লি ও আশেকানদের মিলাদ মাহফিলে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করার জন্য শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
উল্লেখ্য, এ ওরশ শরীফ অনুষ্ঠানটি প্রতি বছর অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category