• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

হযরত মাওলানা শাহ্ সূফী শরফুদ্দিন আহমদ আল-চিস্তী (রহঃ)-এর ৫৫তম বার্ষিক ওরশ শরীফ পালিত হবে।

আবুল কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি। / ২৬৩ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

আবুল কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডীতে অবস্থিত খলিফায়ে আজমগড়ি (রহঃ), হাযত রওয়া, মুশকিল কোশা, পীরে কামেল হযরত মাওলানা শাহ্ সূফী শরফুদ্দিন আহমদ আল-চিস্তী (রহঃ)-এর ৫৫তম বার্ষিক ওরশ শরীফ আজ বুধবার (২১ জানুয়ারি) যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।
এ উপলক্ষে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী দরবার শরীফ প্রাঙ্গণে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত লাখো ভক্ত, অনুরক্ত ও মুরিদানের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
ইতোমধ্যে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা দরবার শরীফে উপস্থিত হতে শুরু করেছেন। বার্ষিক এই ওরশ শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটি যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
দরবার শরীফ সূত্রে জানা যায়, ওরশ শরীফ উপলক্ষে দিনের শুরুতে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরবর্তীতে জিয়ারত, তবরুক বিতরণ এবং সবশেষে আশেরি মোনাজাতের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা সমাপ্ত হবে।
অতিথি ও ভক্তদের সার্বিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে বাস্তবায়ন কমিটি স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category