• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অভিযোগে ২ জেলে আটক

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ৬২ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-

সুন্দরবনের কালাবগী স্টেশনের অধীনস্থ কালাবগী খালের মুখ এলাকায় বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে অবৈধ ভেশাল জাল, ভারতীয় নিষিদ্ধ কীটনাশক ও একটি নৌকা উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল আলমের দিকনির্দেশনায় কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস ছালামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন হেলাল উদ্দিন ও আয়ুব আলী।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category