• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : / ১৯০ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
অসুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। রোববার বিকেলে বগুড়ার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামে ৩টি অসচ্ছল ও অসুস্থ  পরিবারের মাঝে বৃহত্তর সান্তাহার সমিতির জাকাত ফান্ডের পক্ষ থেকে এই আর্থিক সহায়তার নগদ টাকা  তুলে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম বাচ্চু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল,  যুবদল নেতা আমিনুল ইসলাম কোহেল, আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্র দলের নেতা ইয়াশ হোসেন আকাশসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।
আর্থিক সহায়তা পেয়ে পরিবারের সদস্যরা সাবেক পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, কঠিন সময়ে পাওয়া এই সহযোগিতা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে সাধারণ মানুষের পাশে থাকলে আমরা অসহায় মানুষগুলো সাহস ও ভরসা পাবো।
এ বিষয়ে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করা হলে বিপদের সময়ে পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category