• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সান্তাহারে বৃদ্ধার মরদেহ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১৪৭ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬
Oplus_131072

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার হাটখোলা এলাকা থেকে ছালমা বেগম (৬৩) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে সান্তাহার শহর ফাঁড়ির পুলিশ। ছালমা বেগম নোয়াখালী সদর উপজেলা আনন্দনগর এলাকার পন্ডিত ব্যাপারীর মেয়ে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আদমদীঘি থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে সান্তাহার হাট খোলার কাঁচা বাজার এলাকায় ওই বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয় এলাকার জনসাধারণ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধর করে থানায় নিয়ে যায়। হাটখোলার বিপ্লব হোসেন জানায়, বেশ কিছুদিন ধরে ওই বৃদ্ধাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। হঠাৎ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সান্তাহার নতুন বাজারের হাটখোলা কাঁচা বাজারের শেডের নিচে তাঁকে মৃত অবস্থায় বাজারের দোকানীরা দেখতে পায়।
এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। পুলিশের একটি বিশেষ দল ওই বৃদ্ধার পরিচয় সনাক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category