• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

সান্তাহারে প্রবাসী যুবকের প*থ*রো*ধ করে ছুরিকাঘাত ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১৯৩ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে টাকা লেনদেনের জের ধরে মেহেদী হাসান (৩১) নামের এক প্রবাসী যুবকের পথরোধ করে ছুরিকাঘাত ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত মেহেদী উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের এমদাদুল হকের ছেলে। গতকাল রোববার বেলা দেড় টায় সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর সুজনের দোকানের সামনে ঘটনাটি ঘটে। ওই দিন রাতেই আহত মেহেদীর বাবা আদমদীঘি থানায় ইয়ার্ড কলোনী মহল্লার সেকেন্দারের ছেলে রাজু হোসেন, খোকনের ছেলে সাইফুল ও বাদশার ছেলে সুমনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭/৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশ পাঠানোর বিষয় নিয়ে রাজু হোসেনের সঙ্গে মেহেদী হাসানের লেন দেন ছিলো। সম্প্রতি তা মিটে গেলেও মেহেদীর কাছে রাজুর কিছু টাকা পাওনা ছিলো। এরই মধ্যে গত ৪ জুলাই বিদেশ থেকে ছুটিতে দেশে আসেন মেহেদী। পরের দিন মেহেদী তার বন্ধু হিমেল কুমারকে সঙ্গে নিয়ে সান্তাহার মাইক্রো স্ট্যান্ডে তার বাবার সুতার দোকানে যান। দুপুর দেড় টায় মোটরসাইকেল নিয়ে তারা বাড়িতে ফেরার পথে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার সুজনের দোকানের সামনে পৌঁছলে রাজু বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের পথরোধ করেন। এরপর টিপচাকু দিয়ে এলোপাথারীভাবে মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মেহেদীর ব্যাগে থাকা দুই লাখ টাকা, স্বর্ণের চেইন, এক ভরি মালা, ৩ ভরি রুপার ব্যাচ লাইট ও একটি স্মার্ট আই ফোন ছিনিয়ে নিয়ে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, থানায় লিখিত অভিযোগ হয়েছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category