• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সরিষাবাড়ীতে মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি: / ৫৪ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে পতিত ফ্যাসিস্টের দোসর, ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম. গোলাম মোস্তফা ফকিরের বিরুদ্ধে সাধারণ জনগণের ওপর মিথ্যা মামলা, অত্যাচার ও নিপীড়ন এর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর মিথ্যা মামলা, অত্যাচার ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন,  যুব বিষয়ক সম্পাদক আসলাম হোসেন বাচ্চু, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সালেহীন সাগর, ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি তোতা মিয়াসহ এলাকাবাসী। 

এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে আওয়ামী সরকার পতনের পরেও ফ্যাসিবাদের দোসররা এখনও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম রেখেছে। সাধারণ মানুষকে জিম্মি করে তাদের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। যদি দ্রুত সময়ের মধ্যে সাধারণ মানুষের ওপর নির্যাতন বন্ধ না হয় এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা না হয়, তবে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category