• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই….. পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ১৩৮ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেছেন এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই। আমরা সকলে মিলে দেশটাকে এগিয়ে নিতে চাই।
শুক্রবার (২৯ মে) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীযুক্ত বাবু পীযুষ কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুলিয়ারচর উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি প্রধান অতিথির বক্তব্যে এ-সব কথা বলেন। এসময় তিনি আরও বলেন এই সরকারের বয়স ৩ মাস ১০ দিন। এর মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা প্রদানের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে প্রত্যেক পরিবারের কাছে এর সুফল পৌঁছে দেওয়া হবে। খাল খনন এর কাজও চলছে।
আমরা আমাদের প্রতিশ্রুতি উন্নয়ন করে যাবো। আগামী এক- দুই বছরের মধ্যেই উন্নয়নমূলক কার্যক্রম দৃশ্যমান হবে। তিনি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে করে বলেন মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি শ্রীযুক্ত বাবু জিতেন্দ্র লাল ভৌমিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসসের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক শ্রীযুক্ত বাবু মনোজ কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি কাজী আরিফ উদ্দিন, বিএনপি নেতা শ্রীযুক্ত বাবু জীবন চন্দ্র দাস, কিশোরগঞ্জ জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি শ্রীযুক্ত বাবু নারায়ন দত্ত প্রদীপ,সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু মৃদুল কান্তি মুজুমদার,অনুষ্ঠান পরিচালনা করেন কুলিয়ারচর পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত অরূপ রতন দাস বিজয়। সম্মেলনে প্রধান অতিথি পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন। সকলে মিলে আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই। এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category