• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ৭৫ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

তারিখ: ০৮ মার্চ ২০২৬ খ্রি.
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন শ্রীপুর পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারী।পক্ষ থেকে মাওনা চৌরাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারী, শ্রমজীবী ও ছিন্নমূল রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (০৮ মার্চ) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক রোজাদারের হাতে ইফতার তুলে দেওয়া হয়। ইফতার খাদ্যদ্রব্য। রোজাদাররা হাসিমুখে ইফতার গ্রহণ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারী বলেন,
“রমজান মাস আমাদের আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এই মাসের মূল তাৎপর্য। আমি বিশ্বাস করি, রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি মানবিক দায়িত্বও আমাদের সবার আগে পালন করা উচিত।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ইফতার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শাহারিয়ার ইকবাল জিয়া সদস্য কেন্দ্রীয় কৃষক দল।
আব্দুর রহিম সদস্য গাজীপুর জেলা যুবদল
নুরুল ইসলাম হাবি সভাপতি শ্রীপুর উপজেলা তারেক জিয়া প্রজন্ম দল।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। তারা বলেন, বিল্লাল হোসেন বেপারীর নেতৃত্বে শ্রীপুর পৌর এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয়রা এ উদ্যোগকে প্রশংসা করে বলেন, এমন মানবিক কর্মসূচি সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

পবিত্র রমজানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category