• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

শিবগঞ্জে দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান বিতরণ

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৩টায় শিবগঞ্জে সংসদ সদস্যের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।
এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ ধরনের সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্যের কার্যালয়, শিবগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বিশেষ অনুদান সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category