• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

রাজশাহীতে মাদক সেবনের অপরাধে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরো:- / ১১৬ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরো:-
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদকসেবনের অপরাধে ১ ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অদ্য (২৭ জুন ২০২৬) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের সরকারি লেকের ধারে অভিযান পরিচালনা করে মো: অনিক (৩৪)-কে আটক করা হয়। তিনি মৃত ফিরোজ কবিরের ছেলে। তার স্থায়ী ঠিকানা উপশহর, বোয়ালিয়া থানা, রাজশাহী মহানগর।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মামলা নং-৮৫/২৬, তারিখ-২৭ জুন ২০২৬ মূলে বিচার কার্যক্রম পরিচালনা করেন জাফর আহাম্মদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী।

বিচার শেষে মাদকসেবনের অপরাধে মো. অনিককে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category