আটোয়ারী প্রতিনিধি (পঞ্চগড়)
নীলফামারী জেলা ফেডারেশন নেতৃবৃন্দের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় সফর পঞ্চগড় জেলা মির্জাপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আঞ্চলিক ব্যবস্থাপক মলয় কুমার রায় (মাইক্রোফিনান্স)সি ডি এস মোঃ আতিকুর রহমান সিএম নার্গিস বেগম। নীলফামারী জেলার সি ডি এস মোঃ শফিকুল ইসলাম টেকনিক্যাল অফিসার মোঃ হুমায়ুন কবির, সি এম শহিদুর রহমান ,লাকি বেগম ,মিজানুর রহমান ,মৌসুমী আফরিন ,রফিকুল ইসলাম ,মাসুদা বেগম । মির্জাপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান মোঃ দবিরুল ইসলাম ও ফেডারেশনের সকল কমিটি সদস্যবৃন্দ।
মির্জাপুর ফেডারেশনে নিজস্ব নার্সারির কার্যক্রম পরিদর্শন করেন। তাদের নার্সারি জমিতে ১২.৫ শতাংশ তে আয় করে ৫০ হাজার টাকা,ব্যয় হয় ১৫ হাজার টাকা। পঞ্চগড় জেলা থেকে আসা সদস্যগণ নার্সারির ও ফেডারেশনের কার্যক্রম দেখে মুগ্ধ হন। ফিরে গিয়ে তাদের ফেডারেশন ও এ ধরনের কার্যক্রম করবে বলে জানান।