• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

মিরপুরে ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ: জামায়াতের দুই এজেন্টের দুই বছর সশ্রম কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার

নিউজ প্রতিবেদন রিয়া মনি: / ২৭৪ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

নিউজ প্রতিবেদন রিয়া মনি:

ঢাকার মিরপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের দায়ে জামায়াতের দাড়িপাল্লা মার্কার দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) এবং রাইহান হোসেন (২৩)।
আদালত সূত্র জানায়, পোলিং অফিসার মোছা. সুমনা ইসলাম—যিনি ওই কেন্দ্রে দায়িত্বে থাকা সহকারী শিক্ষিকা—তার প্রত্যক্ষ সহায়তায় দুই এজেন্ট ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। ঘটনাটি টের পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩(২)(বি) অনুযায়ী দোষী সাব্যস্ত করে আদালত দুইজনকে দুই বছর সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় পোলিং অফিসার মোছা. সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদকের স্ত্রী।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে—ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category