• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

মান্দায় ধানী জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ১৫৩ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
রবিবার (৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মাউল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
অভিযান চলাকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জমির মালিক আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, ধানী জমির মাটি কেটে ফেলা শুধু আইনবিরোধী নয়, এটি কৃষি ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এতে জমির উর্বরতা নষ্ট হয় এবং খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে।
তিনি আরও বলেন, প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে তিনি স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category