• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

মাদক একটি পরিবারকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় ইউএনও, এটিএম কামরুল ইসলাম

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার / ১৪৩ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

মাদক একটি পরিবারকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। সামাজিক আন্দোলন এবং প্রশাসনিক সদিচ্ছা ছাড়া মাদক নির্মূল করা যাবে না। বেকার যুবক যুবতীরা নিজেকে পরিবার ও সমাজের বোঝা মনে করে হতাশায় মাদকে আসক্ত হচ্ছে। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা এবং খেলার মাঠে ফিরিয়ে আনতে পারলে মাদক থেকে দূরে থাকবে। বর্তমান সরকার বেকারদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি আরো বলেন, মাদক ব্যবসা, সেবন এবং পরিবহন নিয়ন্ত্রণকল্পে পুলিশ, সাংবাদিক ও শিক্ষকসহ সমাজের সচেতন লোকদের সমন্বয়ে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে প্রতি মাসে ইউনিয়ন ভিত্তিক একটি করে মাদক বিরোধী সভা ও সেমিনার করা প্রয়োজন। তাছাড়া সভায় অটোরিকশাকে বিভিন্ন মোড় থেকে সরিয়ে একটি নির্দিষ্ট জায়গা করে দেয়া এবং প্রচুর বর্ষণের ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পানি জমে থাকা যেমন দূর বাটি মাদ্রাসার মুলগেটের সামনে মসলিন কটন মিলস স্কুলের সামনে ও মহিলা কলেজের সামনে মূল সড়কে যে পানি জমে থাকে সেটা নিষ্কাশনের ব্যবস্থা করা। উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম এসব কথা বলেন।
মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজন আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বীর মুক্তিযোদ্ধা ফজলু হক কাজী, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান প্রমুখ।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বিথী রানী দাস, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল আলম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব বাগমার, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. কুহিনুর বেগম, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ বলেন, বর্তমানে কালীগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। কালীগঞ্জের যানজট নিরসন, শিক্ষার পরিবেশ, অনিয়ম, দূর্ণীতি ও মাদক নির্মূল সহ অপরাধ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা হবে। সমন্বিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে একটি শাস্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category