• বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Headline
পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন কারিকে অর্থদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ; নেই প্রধান ৬ কর্মকর্তা   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪ টি ভারতীয় গরু জব্দ জামালপুরের বকশীগঞ্জে নতুন সাংবাদিক সংগঠন “প্রেসক্লাব বকশীগঞ্জ”-এর ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সান্তাহার ফল ব্যাবসায়ী সমিতি নতুন কমিটিতে সভাপতি গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নির্বাচিত   চট্টগ্রাম জেলা কারাগারের মানোন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত সমস্যা সমাধান ও সংশোধনমূলক কার্যক্রম জোরদারে বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রবিন্দু লুৎফর রহমান মন্ডল পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বকশীগঞ্জে ফারিয়ার মানববন্ধন। কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডে যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা।

মহাদেবপুরে কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ৬৮ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি পুরাতন পুকুর খননের সময় কষ্টিপাথরের তৈরি রাধাকৃষ্ণের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম (পিতা—মৃত তছির উদ্দিন) তার বাড়ির একটি পুরাতন পুকুর খননকালে স্থানীয় লোকজন মাটির নিচে থাকা রাধাকৃষ্ণের কষ্টিপাথরের সদৃশ একটি মূর্তি দেখতে পান। পরে বিষয়টি মহাদেবপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে জব্দ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৭ কেজি ৭০০ গ্রাম। এটি পাথর সদৃশ রাধাকৃষ্ণের একটি প্রাচীন নিদর্শন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির বিশেষ প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের আদেশক্রমে মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন কোনো জাদুঘরে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category